১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

ঐকমত্য হয়নি জুলাই ঘোষনাপত্রের: মাহফুজ আলম

‘বিএনপি জামায়াত ও অন্যান্য সব অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত। কিন্ত ঘোষণাপত্রে কী থাকবে, তা নিয়ে একমত হওয়া যায়নি।’

জুলাই ঘোষণাপত্রে কী থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় প্রেস ব্রিফিংএ বৈঠকের কথা জানান তিনি।

উপদেষ্টা মাহফুজ বলেন, বিএনপি-জামায়াত ও অন্যান্য সব অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত। কিন্ত ঘোষণাপত্রে কী থাকবে, তা নিয়ে একমত হওয়া যায়নি।

তিনি জানান, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে সরকারের সংলাপ হবে। সেখানে নিশ্চয় একমত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজনীতির মাঠে জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার। এখন পর্যন্ত কোনো বৈঠকে তাদের আমরা ডাকিনি। তাই ঘোষণাপত্র বিষয়েও তাদের সঙ্গে কতা বলা আমরা যৌক্তি মনে করছি না। আর বাম দলগুলোর মধ্যে  অনেক সংগঠন আছে, তবে গণঅভ্যুত্থানে যেসব দল প্রত্যক্ষভাবে সহায়তা করেছে তাদের সঙ্গে কথা হয়েছে, আরও হবে।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

ঐকমত্য হয়নি জুলাই ঘোষনাপত্রের: মাহফুজ আলম

প্রকাশিত : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫