০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাহিদ-পলকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের জাহিদ-পলকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 111

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও স্ত্রীর বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে ৬১ কোটি ৫৬ লাখ টাকা ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে ১১ কোটি ৮৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় ৭২ কোটি টাকার অবৈধ সম্পদে অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

জাহিদ-পলকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের জাহিদ-পলকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

প্রকাশিত : ০৭:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪