০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভুল বোঝাবুঝিতে অর্জিত স্বাধীনতা বিফলে যেতে পারে

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 169

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে বিফলে যেতে পারে। রাজনৈতিক ঐক্য থাকলে স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ইস্কাটনে লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে ‘শারদীয় দুর্গোৎসব উত্তর শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ব্যর্থ হবে এবং তাদের লক্ষ্য ব্যর্থ করতে চায় পরাজিত শক্তি, তবে বিএনপি তা হতে দেবে না। তবে জনগণের কষ্ট লাঘব করা না গেলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করেন তিনি।

এ সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে পলাতক স্বৈরাচারের কোনো উসকানি বা গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। গেল ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিল।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ভুল বোঝাবুঝিতে অর্জিত স্বাধীনতা বিফলে যেতে পারে

প্রকাশিত : ০৪:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪