০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসন করা হবে: নাহিদ ইসলাম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে নিহত হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেন সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

এ সময় উপদেষ্টা হাবিবুর রহমানের পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং তার ছোট্ট ছেলে সালমানকে কোলে তুলে নেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

গণঅভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসন করা হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪