০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্বাচনি রোডম্যাপ ও দ্রব্যমূল্য ইস্যুতে বিএনপির জেলা পর্যায়ে রাজনৈতিক উত্তাপ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 185

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে গতকাল (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে বিএনপির পূর্ণাঙ্গ কর্মসূচি। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনে ৬৪ জেলায় সমাবেশ হবে।

গত সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেন।

এরই অংশ হিসেবে গতকাল স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাট, নজরুল ইসলাম খান সিরাজগঞ্জ, সালাহ উদ্দিন আহমেদ ফেনী, হাফিজ উদ্দিন আহমদ খুলনা, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ব্রাক্ষণবাড়িয়া, আসাদুজ্জামান রিপন রাজবাড়ী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পটুয়াখালী, আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল জামালপুরের সমাবেশে অংশ নেবেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নির্বাচনি রোডম্যাপ ও দ্রব্যমূল্য ইস্যুতে বিএনপির জেলা পর্যায়ে রাজনৈতিক উত্তাপ

প্রকাশিত : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫