০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) তিনি ফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ফোনালাপে তারেক রহমান শিশুটির পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং ন্যায়বিচার নিশ্চিতে দলীয়ভাবে পাশে থাকার কথা জানান। তিনি বলেন, “মাগুরায় বিএনপির সব নেতাকর্মী শিশুটির পাশে থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন দোষীরা শাস্তি পায় এবং শিশুটি উপযুক্ত চিকিৎসা পায়।”

শিশুটির মা তার মেয়ের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দিলে তারেক রহমান গভীর দুঃখ প্রকাশ করেন এবং আবারও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমাদের অবস্থান থেকে যা যা করা দরকার, সব করব। শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন, আমরা ব্যবস্থা নেব।”

তারেক রহমান শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং বিএনপির নেতাকর্মীদের সবসময় পাশে থাকার নির্দেশ দেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫