১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে আরও ৩৪৩ জন গ্রেপ্তার

বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় দিনে নতুন করে আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২১ জনে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৫২১ জনকে আটক করা হয়েছে।

এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এখন পর্যন্ত ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড ও ৪টি রামদা জব্দ করা হয়েছে।

এর আগে, রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত প্রথম দফায় ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যার মধ্যে মেট্রোপলিটন এলাকায় ২৭৪ জন এবং বিভিন্ন রেঞ্জে ১,০৩৪ জনকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালুর ঘোষণা দেয় এবং ৮ ফেব্রুয়ারির রাত থেকে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়।

অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে আরও ৩৪৩ জন গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫