১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
চাকরিতে কোটা বাতিলের দাবি

উত্তাল ঢাকা সহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলো

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল দেশ। ছয় বছর আগে ২০১৮ সালেও একই দাবিতে পথে নেমেছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরির ৫৬ শতাংশ পদই সংরক্ষিত। এরমধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সংরক্ষিত পদ ৩০ শতাংশ। 

এছাড়া দশ শতাংশ করে কোটা চালু আছে নারী প্রার্থী এবং বিভিন্ন জেলার জন্য। ক্ষুদ্র জনজাতিদের জন্য পাঁচ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য চালু আছে এক শতাংশ কোটা।

শিক্ষার্থীদের দাবি, কোটার পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করতে হবে। তাদের প্রশ্ন, মুক্তিযোদ্ধা ও তাদের ছেলেমেয়েরা কোটার সুবিধা গত ৫৩ বছর ধরে পেয়েছেন। এখন তাদের নাতি-নাতনিরাও একই সুবিধা পাবেন, এটা চলতে পারে না।

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন।

সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’।

এদিকে ভিসি চত্বরের সামনে গত সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা ও মাথায় হেলমেট দেখা গেছে। পরে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রচুর হতাহতের ঘটনা ঘটে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

চাকরিতে কোটা বাতিলের দাবি

উত্তাল ঢাকা সহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলো

প্রকাশিত : ০৩:২১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪