১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শবে বরাত উপলক্ষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 291

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো পৃথক বাণীতে তারা শবে বরাতের তাৎপর্য ও মহিমা তুলে ধরে বিশেষ দোয়া ও ইবাদতের আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই এই রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় তার দরবারে ক্ষমা প্রার্থনা করে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো। মহিমান্বিত এই রাতে আমাদের নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। আমি এই পবিত্র রাতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, “সারা বিশ্বের মুসলমানদের জন্য শবে বরাত একটি পবিত্র ও কল্যাণময় রজনী। এই রাতে মানুষ আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়। যারা অনুগ্রহ প্রার্থনা করেন, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন।”

তিনি আরও বলেন, “শবে বরাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত হয়। এই সৌভাগ্যের রজনী আলোকোজ্জ্বল ও মহিমান্বিত। এই রাতে সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ নেমে আসুক, এ কামনা করছি। ইসলাম মানুষকে সৎ ও ভারসাম্যপূর্ণ জীবন-যাপনের শিক্ষা দেয়। এই রাতে আমাদের উচিত আল্লাহর নিকট ক্ষমা ও কল্যাণ কামনা করা।”

দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে বিএনপির শীর্ষ নেতারা দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

শবে বরাত উপলক্ষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

প্রকাশিত : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫