১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন। ঐদিন রাত ১১টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএমন আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এই সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন বলে জানা গেছে।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে যাচ্ছেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি

প্রকাশিত : ০৮:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪