০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

অসহযোগ আন্দোলনের ডাক তারেক রহমানের, ভোট বর্জন ও কর-খাজনা না দেয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবিঃ ফাইল ফটো

ডেস্ক নিউজ

বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে। সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অসহযোগ আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের পক্ষে থেকে এ আহ্বান জানাচ্ছি। আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি দেওয়া হয়েছে।

“অবৈধ সরকারকে অসহযোগিতার বিকল্প নেই। সাতই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। আপনারা ভোট কেন্দ্র যাবেন না, এটা আপনার অধিকার। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থাকুন। একই সঙ্গে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সরকারকে ট্যাক্স, খাজনা ও ইউটিলিটি বিল দেয়া স্থগিত রাখা আহবান জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে ব্যাংকে টাকা রাখা নিরাপদ কি না তা ভাবা এবং আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার জন্য নিজ দল সহ সমমনা জোটের সকল নেতাকর্মীদের আহ্বান জানান।

বিএনপি ও সমমনা দলগুলো মূলত গত ২৮শে অক্টোবর ঢাকায় তাদের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ধারাবাহিক হরতাল অবরোধের কর্মসূচি পালন করে আসছে। তবে দলটি বুধবার যখন অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের ডাক দিলো তখন প্রায় একই সময়ে বাংলাদেশের সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের মিত্র দলগুলো এ নির্বাচনে অংশ নিচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

অসহযোগ আন্দোলনের ডাক তারেক রহমানের, ভোট বর্জন ও কর-খাজনা না দেয়ার আহ্বান

প্রকাশিত : ০৪:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩