০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাবেক হুইপ গিনিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত আব্দুল মতিন এ আদেশ দেন।     

এর আগে গত ১ অক্টোবর ঢাকার একটি হত্যা মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গিনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সাবেক হুইপ গিনির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে ১০ দিনের রিমান্ডসহ জামিন না-মঞ্জুরের আবেদন করা হয়। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড না-মঞ্জুরসহ জামিনের জন্য আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে  আদালত রিমান্ড না-মঞ্জুর করে জামিন শুনানি স্থগিত রেখে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই বাদী হয়ে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। মামলায় গিনিসহ ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

সাবেক হুইপ গিনিকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ০৪:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪