০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারামুক্ত

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কারামুক্ত হন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৯ সেপ্টেম্বর) মাহমুদুর রহমানকে এই কারাগারে আনা হয়।

এরআগে দুপুরের দিকে তার জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার আসামি মাহমুদুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন।

মাহমুদুর রহমানের কারামুক্তির খবর পেয়ে মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী কাশিমপুর কারা কমপ্লেক্সের সামনে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারামুক্ত

প্রকাশিত : ০৪:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪