০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আদালতকে পাশ কাটিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না

কোটা সংস্কারের বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোটাবিরোধীদের রাজাকার স্লোগান আর ইনডেমনিটি অর্ডিন্যান্স, ১৫ই আগস্টের হত্যাকান্ড ও মুক্তিযুদ্ধের বিরোধিতা—সবই একই সূত্রে গাঁথা।

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আপিল বিভাগের আহ্বানের পরও আন্দোলনের প্রয়োজনীয়তা থাকে কিনা এমন প্রশ্ন রেখে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের কেউ কটাক্ষ করতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে একজন আইনজীবী নিয়োগ না করে রায়ের পরই তারা আন্দোলন শুরু করেন, যা ঠিক হয়নি।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

আদালতকে পাশ কাটিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না

প্রকাশিত : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪