০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • 1412

আহ্বায়ক ডা. মো. আবুল কেনান, সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক ডা. শাহ মু. আমান উল্লা। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. মো. আবুল কেনানকে আহ্বায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকীকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) কনফারেন্স রুমে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি, এবং ডা. জামাল উদ্দিন আহমদ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহির উল ইসলাম।

এছাড়া, আসন্ন ৩৮তম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স উপলক্ষে একটি আয়োজক কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি করা হয়েছে ডা. মো. মিজানুর রহমানকে।

সভায় দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫