০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থী বিকর্ণ দাশ দিব্য ও প্রণয় কুন্ডুর বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিকর্ণ দাশ দিব্য ও ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রণয় কুন্ডু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানান, শুক্রবার (১৪ মার্চ) রাতে বিকর্ণ দাশ দিব্য ও প্রণয় কুন্ডুর ফেসবুক পোস্ট এবং মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সমালোচিত হয়। এ ঘটনার পর রাতেই তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তারা জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় রবিবার জরুরি মিটিংয়ে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থী বিকর্ণ দাশ দিব্য ও প্রণয় কুন্ডুর বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত : ০৮:১৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫