জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন মিল্লাতিয়ান’স সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি-এর ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অনুজীব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তারেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাটির সাবেক শিক্ষার্থীদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয়, পরবর্তী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
কমিটির নবনির্বাচিত সভাপতি তারেকুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাব। শিক্ষার্থীদের মধ্যে একতা বজায় রাখা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার জন্য আমরা বদ্ধপরিকর। মিল্লাতের ঐতিহ্য এবং সুনাম ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “মিল্লাতিয়ান’স সোসাইটি সারাবিশ্বে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা বিশেষ ভূমিকা পালন করতে চাই। সংগঠনের অগ্রগতির জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
সভায় মিল্লাতিয়ান’স সোসাইটির সদস্যরা জানান, সংগঠনটি শুধু কল্যাণমূলক কাজ নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জবি প্রতিনিধি 

























