০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কলাবাগানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতা গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান থানার রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, গ্রেপ্তারদের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে চাঁদা দাবি করে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।

তিনি আরও বলেন, ‘দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা, চারটি কম্পিউটার লুটসহ অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়। আটকদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

কলাবাগানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ০২:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫