বেসরকারি টেলিভিশন দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার গুলশানের বাসা থেকে ডিবির একটি টিম তাঁকে আটক করে বলে জানা গেছে।
বাসা থেকে আটকের পর তাঁকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে।
আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সাধারণ সম্পাদক।
নিউজ ডেস্ক 















