০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে — ইকবাল হাসান মাহমুদ টুকু

বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। শেরপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল মাহমুদ হাসান টুকু।

অক্টোবর ৮ ( মঙ্গলবার )  দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত মানুষের মাঝে জেলা বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা জানান।

ইকবাল মাহমুদ বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শেরপুর জেলাসহ সারাদেশে বন্যায় ক্ষয়ক্ষতির শিকার এলাকার মানুষের ক্ষতি বিবেচনায় ও পুষিয়ে নিতে পুনর্বাসনে বিএনপি সহযোগিতার হাত বাড়াবে এবং তাদের পাশে থাকবে।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যাকবলিত এলাকায় নগদ ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে বন্যা কবলিত শেরপুর জেলায় দলসহ প্রশাসনের তরফ থেকে কিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা দেখার জন্য আমরা এসেছি। পানি থাকা পর্যন্ত যে আমরা ত্রাণ দিবো তা নয়। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি।

তিনি বলেন, পানি নেমে গেলে রবি শস্যর মৌসুম আসবে তখন বীজ, কৃষি পণ্য, ও সার বীজ বিতরণ করা হবে। যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি কাটিয়ে ওঠতে পারে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

বিএনপি বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে — ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশিত : ০৪:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪