০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতা নোমান হাসনাতের বাংলাদেশের বাড়িতে হামলা

ফরিদপুর জেলার সদরপুর থানার নলেরটেক গ্রামে এক ভয়াবহ ভাংচুর ও অগ্নি সংযোগ এর ঘটনা ঘটে। নলেরটেক গ্রামের মৃত এডভোকেট শহীদুল্লাহ জাহাঙ্গীর এর পুত্র নোমান হাসনাত ( সাবেক সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি) এর গ্রামের বাড়ি ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে একই গ্রামের একটি রাজনৈতিক দলের প্রভাবশালীনেতা ও তার সন্ত্রাসী বাহিনী । 

গত ৭ই আগস্ট (বুধবার) গ্রামের বাড়িতে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

সন্ত্রাসীদের হামলার বিষয়ে দেশবার্তাকে স্থানীয় লোকজন জানায়, নোমান হাসনাত এবং তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামীলীগের অত্যাচারে নোমান হাসনাত দীর্ঘদিন যাবত তার পরিবারসহ দেশের বাহিরে বসবাস করে আসছে।

সূত্র জানায়, নোমান হাসনাত ও তার পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকার কারনে এবং পূর্ব শত্রুতার জের ধরে এই  ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়লোকজনের সাথে কথা বলে আরও জানা যায়, নোমান হাসনাত দীর্ঘ দিন যাবত দেশের বাহিরে থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অন্যায়, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সোশ্যাল  মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করার কারণে সরকারের উপর মহলের এর নজর দারীতে পরে। মূলত এই কারনেই নোমান হাসনাত এর গ্রামের বাড়িতেআক্রমণ ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার কিছুদিন পূর্বে থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জনাব নোমান হাসনাতের পরিবারকে নানা ভাবে প্রাণনাশের হুমকি–ধামকি প্রদান করে আসছে।

হামলাকারীরা তার পরিবারকে বলে, ‘জানি তোর ছেলে লন্ডনে বসে আমাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে জড়িত হয়ে আমাদের দলের এবং বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করছে। তোরছেলেকে এসব কাজ কর্ম থেকে বিরত থাকতে বল অন্যথায় তোদের খুব খারাপ হবে এবং আমাদের হাত থেকে তোদেরকে  কেও বাঁচাতে পারবেনা।’

বর্তমানে নোমান হাসনাতের পরিবার খুবই আতঙ্কগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। 

জনপ্রিয়

যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতা নোমান হাসনাতের বাংলাদেশের বাড়িতে হামলা

প্রকাশিত : ০৩:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪