০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় যুবদলের দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনের সামনে এ ঘটনা ঘটে। টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

চান্দগাঁও স্পোর্টস জোন কমপ্লেক্সটি চট্টগ্রাম সিটি করপোরেশনের। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ৩৫ দশমিক ২২ কাঠা জায়গায় নির্মাণ করা হয় এ আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। চলতি বছরের জুন মাসে এটি উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

স্থানীয় লোকজন জানান, আজ ওই স্পোর্টস জোন কমপ্লেক্সে আবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নগর যুবদল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে মোশাররফ হোসাইন এবং নগর যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন দেশ বার্তাকে বলেন, টার্ফে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

জনপ্রিয়

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১১:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪