১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ মিরাজুল মারা গেছে

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়। সহিংসতা চলাকালীন গত ১৯ জুলাই রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিং এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিরাজুল ইসলাম অর্ণব নামে এক যুবক মারা গেছেন। তার বাবার নাম আবুল কালাম, মায়ের নাম শাহিদা বেগম। অর্ণব জেটি ইন্টার ন্যাশনাল নামক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

অর্ণবের মা শাহিদা বেগম কান্না জড়ানো কণ্ঠে বলেন, আমার কলিজার টুকরাটা ঘটনার দিন রাস্তার পরিস্থিতি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিলে ডা. তাকে মৃত ঘোষণা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই বলেই তিনি মূর্ছা যান।

আর বাবা আবুল কালাম অশ্রুশিক্ত নয়নে বলেন, অর্ণব ভাই বোনের মধ্যে ছোট। ছেলেকে হারিয়ে আমি চোখে অন্ধকার দেখছি। এ শোক আমি সহ্য করতে পারছিনা।

কান্না জড়ানো কণ্ঠে বোন জান্নাতুল ফেরদৌস বলেন, মিরাজুল বয়সে আমার ছোট হলেও বড় ভাইয়ের মতো সব সময় আমার খোঁজ খবর নিতো। এখন কে খোঁজ নেবে। ওকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ মিরাজুল মারা গেছে

প্রকাশিত : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪