যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারা কোটাবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আন্দোলনে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সুবিধা-অসুবিধা দেখা। এটি কেউ বাধাগ্রস্ত করলে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
আনিসুল হক বলেন, আমার বিশ্বাস, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন, তারা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবেন।
নিজস্ব প্রতিবেদক 















