বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’
এই পোস্টের বাইরে আর কিছু লিখেননি বা কোনো ঘটনার বিষয়ে ইঙ্গিত দেননি তিনি। তবে পোস্টের কমেন্টে বক্সে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো নিয়ে সন্দেহ এবং হতাশা প্রকাশ করে অনেকে মন্তব্য করছেন।
তার ওই পোস্টে মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পোস্টের অল্প সময়ের মধ্যে ৭৯ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে ১৫ হাজারের বেশি। আর শেয়ার হয়েছে ২ হাজার ৭শ।
এদিকে সোমবার (১১ নভেম্বর) রাতে প্রোফাইল পিকচার আবার লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলনকারীরা প্রোফাইল পিকচার লাল করেছিলেন।
প্রোফাইল পিকচার লাল করে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ/ শেষ হয়নি যুদ্ধ/ ১৩৪ শে জুলাই, ২০২৪’।
নিজস্ব প্রতিবেদক 
























