০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চুরি এখন আর শুধু ঘরবাড়ি কিংবা মূল্যবান ধাতুর জিনিসপত্রে সীমাবদ্ধ নেই। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১১৪ বছরের পুরনো রানীখং ধর্মপল্লী থেকে প্রায় চল্লিশ কেজি ওজনের ঘন্টা চুরি হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী রানীখং এলাকায় সাধু যোসেফ ধর্মপল্লী নামে খ্রীষ্ট ধর্মীয় উপসানালয় তৈরী হয় ১৯১২ সনে। ওই এলাকার খ্রীষ্টধর্ম্মালম্বীদের একমাত্র উপাসনালয় হিসেবে খ্যাত রানীখং ধর্মপল্লী। সাথে রয়েছে রানীখং প্রাথমিক এবং রানীখং উচ্চ বিদ্যালয়। ঘটনার দিন রাতে সবাই ঘুমিয়ে যায় ভোরে নামাজের জন্য ঘন্টা বাজাতে আসলে দেখতে পারে ধর্মপল্লীর ওপরে ঘন্টা নেই। পরে ধর্মপল্লীর ম্যানেজার পলিনিউস রুরাম সহ ধর্মপল্লীর সকলেই বিষয়টি জানতে পারে। পরবর্তিতে এবিষয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন ধর্মপল্লী কর্তৃপক্ষ।

এনিয়ে ধর্মপল্লীর ম্যানেজার পলিনিউস রুরাম সাংবাদিকদের বলেন, বিষয়টি অতিব দুঃখজনক। আমাদের ঐতিহ্যবাহী রানীখং ধর্মপল্লীতে এ যাবৎ কোন চুরির ঘটনা ঘটেনি। ওইদিন সকালে আমরা নামাজের উদ্দ্যেশ্যে ধর্মপল্লীতে ঘন্টা বাজাতে গিয়ে দেখতে পাই গীর্জার ঘন্টা নেই। ঘন্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং এর আনুমানিক মুল্য ১ লাখ টাকার ওপরে।

এদিকে ধর্মপল্লীতে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে আসি। আমাদের এসপি স্যারসহ অন্যান্য স্যাররাও সরেজমিনে এসেছিলেন। এটা সংঘবদ্ধ একটা চোর চক্র করে থাকতে পারে। এই ব্যাপারে আমরা মামলা নিয়েছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ঐতিহ্যবাহী রানীখং ধর্মপল্লীর নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ধর্মপল্লীর আশ-পাশে বেশ কয়েকটি সিসিক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছেন বলে জানান ওসি খন্দকার শাকের আহমেদ।

ট্যাগ :
জনপ্রিয়

দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা

প্রকাশিত : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬