০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে যেসব দেশে

ডেক্স নিউজ : শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার ছুটি। ছুটিতে অনেকেরই ইচ্ছা থাকে দেশের বাইরে কোথাও গিয়ে ঘুরে আসার। ভিসা জটিলতায় সবার পক্ষে তা সম্ভব হয় না। তবে ৩৫টি দেশে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগবে না।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম।

এবার একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। নতুন এই র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচকে এ তথ্য প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি জানায়, আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২৪ সালে ছিল ৯৭তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম।

এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম। এবারের সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—

  • ভুটান
  • ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
  • বুরুন্ডি
  • কম্বোডিয়া
  • কোমোরোস
  • কুক আইল্যান্ডস
  • জিবুতি
  • ডোমিনিকা
  • ফিজি
  • গ্রেনাডা
  • গিনি-বিসাউ
  • হাইতি
  • জামাইকা
  • কেনিয়া
  • কিরিবাতি
  • মাদাগাস্কার
  • মালদ্বীপ
  • মাইক্রোনেশিয়া
  • মন্টসেরাট
  • নেপাল
  • নিউয়ে
  • বারবাডোস
  • রুয়ান্ডা
  • সামোয়া
  • সেশেলস
  • সিয়েরা লিওন
  • শ্রীলঙ্কা
  • সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  • সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স
  • দ্য বাহামাস
  • দ্য গাম্বিয়া
  • পূর্ব তিমুর (তিমুর-লেস্তে)
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • টুভালু
  • ভানুয়াতু
ট্যাগ :
জনপ্রিয়

ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে যেসব দেশে

প্রকাশিত : ০৫:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬