০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি পিচিনল স্কুল মাঠে ৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশ এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম. রফিকুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রিয়াজুল করিম রিপন, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান, সম্রাট গনি প্রমুখ।

আয়োজক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার জানান, খেলাধুলা তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটবে এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগ :
জনপ্রিয়

দুর্গাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ০৩:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬