১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান—বিএনপিতে নতুন উদ্দীপনা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 142

দীর্ঘ ১৮ বছরের প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “আজ যে বার্তা দিচ্ছি, এটি শুধু সাংবাদিকদের জন্য নয়—সমগ্র দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবে।” তিনি জানান, প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় থেকে গণতান্ত্রিক আন্দোলন এবং দলকে নেতৃত্ব দিয়ে আসা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন।

মহাসচিব আরও বলেন, “আমাদের দলের কোটি কোটি মানুষের প্রিয় ও সংগ্রামী এই নেতা দেশে ফিরলে গণতন্ত্র উত্তরণের পথে যে বাধাগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো দূর হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি জানান, সম্প্রতি লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ফলে নির্বাচন নিয়ে দলের যে শঙ্কা ছিল, তা কেটে গেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় জনগণের তৈরি হওয়া প্রত্যাশা এখন বাস্তবায়নের পথে বলে জানান মির্জা ফখরুল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে জাতির সামনে তুলে ধরবেন এবং তারেক রহমানের আগমন যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারো রাজনৈতিক পটপরিবর্তনের সময় তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

জনপ্রিয়

কোন পথে বাংলাদেশ?

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান—বিএনপিতে নতুন উদ্দীপনা

প্রকাশিত : ০৩:৫০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫