০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি আইসিইউতে; অবস্থা সংকটাপন্ন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 196

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, হাদির একটি অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসক বোর্ড বিস্তারিত জানাবেন। তিনি বলেন, “হাদি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন। আশা করি আর অপারেশন করা লাগবে না। সবাইকে অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।”

ঘটনার পর প্রশাসনের কঠোর সমালোচনা করে ডা. তাসনিম জারা বলেন, “জুলাই মাসে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের এখন হুমকি দেওয়া হচ্ছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি—এটাই প্রশাসনের ব্যর্থতা। এর জবাবদিহিতা তাদেরই করতে হবে।”

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, “এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ডা. তাসনিম জারা লিখেছিলেন, “এই মুহূর্তে সবচেয়ে বড় আশা—ওসমান হাদি বেঁচে থাকুন এবং নিরাপদ চিকিৎসা পান।” তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই, তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তদন্ত অগ্রগতি নিয়মিতভাবে জনসাধারণকে জানাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি আইসিইউতে; অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত : ০৩:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫