০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিডিআর বিদ্রোহ তদন্তে বর্তমান আইজিপি বাহারুল আলমের সম্পৃক্ততার প্রমাণের দাবি—তদন্ত কমিশনের প্রতিবেদনে

বিডিআর বিদ্রোহ–২০০৯ নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তৎকালীন পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি বাহারুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিশনের দীর্ঘ ১১ মাসের তদন্ত শেষে প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। প্রতিবেদনের ১৪৬ নম্বর পয়েন্টের ‘গ’ অংশে পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম থাকার কথা উল্লেখ করা হয়েছে—যাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ, তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ, অতিরিক্ত আইজিপি (এসবি) বাহারুল আলম, অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ এবং তাঁর অধস্তন তদন্ত দল।

প্রতিবেদন–সংশ্লিষ্ট সূত্রদের ভাষ্য অনুযায়ী, কমিশনের তদন্তে বাহারুল আলম “অনুমানভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী পক্ষকে অভিযুক্ত করার চেষ্টা করেছেন”—এমন অভিযোগ উত্থাপিত হয়েছে।

জনপ্রিয়

প্রকাশিত : ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫