১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

‘বিভ্রান্তিকর বক্তব্য’ থেকে বিরত থাকতে নাহিদ ইসলামকে আহ্বান জামায়াত নেতার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 223

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল রবিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম জামায়াতে ইসলামী’র অন্যতম দাবি—আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির—সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা “অস্পষ্ট, বিভ্রান্তিকর ও সর্বৈব মিথ্যা।”

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “জামায়াতে ইসলামী যে পিআর দাবির আন্দোলন করছে, সেটিকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করা সম্পূর্ণ ভিত্তিহীন ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন তা বোধগম্য নয়। তার কাছ থেকে জাতি এ ধরনের বালখিল্য মন্তব্য আশা করে না।”

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনাসহ রাজপথে জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরেছে। “কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেই,” বলেন তিনি।

এহসানুল মাহবুব জোবায়ের জনাব নাহিদ ইসলামকে এ ধরনের “বিভ্রান্তিকর ও ভিত্তিহীন” বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

‘বিভ্রান্তিকর বক্তব্য’ থেকে বিরত থাকতে নাহিদ ইসলামকে আহ্বান জামায়াত নেতার

প্রকাশিত : ০৬:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫