বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বেতন কাঠামোয় ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করছেন।
রবিবার (১৯ অক্টোবর) ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় এক সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট এর সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী।
আন্দোলনের অংশ হিসেবে ওইদিন বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ শুরু করেন শিক্ষকরা। এই প্রতিবাদ মিছিল চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত শিক্ষক অংশগ্রহণ করেন।
দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান এখন সময়ের দাবি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি উপেক্ষা করা হলে এর দায় সরকারকেই নিতে হবে।”
শিক্ষকদের তিন দফা প্রধান দাবি হলো; বেতন স্কেলে ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত, এবং
৩. পূর্ণাঙ্গ বৈষম্যহীন উৎসব ভাতা নিশ্চিত করা। দাবি আদায়ের জন্য সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। আন্দোলনকারীরা জানান, এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।
নিজস্ব প্রতিবেদক 










