০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে বিএনপি নেতা রেজাউল কবির পলের গণসংযোগে বাধার অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী রেজাউল কবির পলের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একই দলের প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আসরের নামাজ আদায় করে নিজ এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে রেজাউল কবির পলের প্রচারণা কর্মসূচিতে নিপুণ রায় প্যানেলের লোকজন উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, একই সময়, একই এলাকায় বিএনপি নেত্রী নিপুণ রায়ের ঘনিষ্ঠ সহচর মোজাদ্দেদ বাবুর নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়, যার ফলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে শুভাঢ্যা, ইকুরিয়া, তেঘুরিয়া সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পদ দখল ও পুনর্বাসনের চেষ্টার অভিযোগও রয়েছে নিপুণ রায় এবং তার অনুসারীদের বিরুদ্ধে।

রেজাউল কবির পল গণমাধ্যমকে জানান, “আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। অনেক জেল-জুলুম সহ্য করে আজকের অবস্থানে এসেছি। আমি সংঘাত বা প্রাণহানি চাই না। তাই প্রশাসনের সহায়তা চেয়েছি।”

তিনি আরও বলেন, “নামাজ পড়ে নিজের এলাকায় প্রচারণা করতে গিয়ে এমন বাধার মুখে পড়া অত্যন্ত দুঃখজনক। আমি সহিংস রাজনীতির বিরোধী। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি কেরানীগঞ্জ গড়তে চাই।”

এদিনের গণসংযোগে কেরানীগঞ্জের হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পলের দাবি, প্রতিপক্ষের বাধা উপেক্ষা করে স্থানীয় জনতার ভালোবাসা ও সমর্থনে তার পক্ষের প্রচারণা ছিল অত্যন্ত সফল। প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল এবং পলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করেছে।

রেজাউল কবির পল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপোষহীন নেতৃত্বে আস্থা প্রকাশ করে বলেন, “আমি স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি এবং গণতন্ত্রের পথে শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই।”

জনপ্রিয়

কেরানীগঞ্জে বিএনপি নেতা রেজাউল কবির পলের গণসংযোগে বাধার অভিযোগ

প্রকাশিত : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫