০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

উত্তরায় গ্রেফতারের সময় সাবেক সিইসি নুরুল হুদার উপর মব হামলায় সরকারের নিন্দা ও আইনি ব্যবস্থার ঘোষণা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 133

রাজধানীর উত্তরা থানা পুলিশ সুনির্দিষ্ট একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় একটি “মব” কর্তৃক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা সরকারের নজরে এসেছে।

রোববার (২২ জুন) রাতে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সকল নাগরিককে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “দেশের আইন অনুযায়ী অভিযুক্ত সকল ব্যক্তির বিচার হবে এবং বিচারাধীন বিষয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। অভিযুক্ত ব্যক্তি যেই হোন না কেন, তার উপর হামলা এবং শারীরিক লাঞ্ছনা বেআইনি, যা আইনশাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ।”

সরকার আরও জানিয়েছে, “মব” গঠন করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিবৃতির শেষে সকল নাগরিককে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সংবেদনশীল ও সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

উত্তরায় গ্রেফতারের সময় সাবেক সিইসি নুরুল হুদার উপর মব হামলায় সরকারের নিন্দা ও আইনি ব্যবস্থার ঘোষণা

প্রকাশিত : ০৮:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫