১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝে পাওয়ার দাবিতে টানা ৮ দিন ধরে চলা আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ও সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবি মানা না হলে আবারও রাজপথে ফিরে আসবো।”

এর আগে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো সংক্রান্ত একটি রিটের শুনানি শেষ হয় হাইকোর্টে। আদালত রিটটি খারিজ করে দেন। ফলে, তার মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

তবে আন্দোলনকারীদের দাবি, শপথ গ্রহণের পূর্বশর্ত হিসেবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ আবশ্যক। রিট খারিজের খবর আসার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন, “ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

পরে বিকেল ৪টার দিকে তিনি এসে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এই ঘোষণার পর আন্দোলনকারীরা ধীরে ধীরে এলাকা ত্যাগ করতে শুরু করেন। তবে পরিস্থিতি এখনও নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জনপ্রিয়

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক হোসেন

প্রকাশিত : ০৫:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫