০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মোদি-ইউনূস বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি: মির্জা আব্বাস

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • 135

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ‘ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তবে যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়, তবে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।’

তবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না। হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে।

‘এছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে’, যোগ করেন মির্জা আব্বাস।

তিনি আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে কোনো সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে থাকবে তা মেনে নেয়া হবে না।

জনপ্রিয়

মোদি-ইউনূস বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৬:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫