০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ছাত্রদলের আহ্বায়কের পরকীয়ার ছবি ভাইরাল, সদস্য সচিবের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হেলাল চৌকিদারের পরকীয়া সম্পর্কের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে, তিনি গত দুই বছর ধরে এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। সম্প্রতি, স্থানীয় জনতা তাকে ওই নারীর সঙ্গে রিকশায় দেখে হাতেনাতে ধরে ফেললে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার “আমতলীর ত্যাগী নেতা” নামে একটি ফেসবুক আইডি থেকে এসব ছবি প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, হেলাল চৌকিদার দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পোস্টে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে হেলাল চৌকিদার জানান, “ভাইরাল হওয়া ছবিটি তিন বছর আগের। ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি আমার বন্ধু। কে বা কারা এটি ছড়াচ্ছে, আমি জানি না। তবে আমি আইনি ব্যবস্থা নেব।”

অন্যদিকে, আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। ফাতিমা তুজ জোহরা মৈতি নামের এক ছাত্রদল কর্মী ফেসবুকে একটি পোস্ট করার পর ইমরান খান তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। পরে এক বন্ধুর সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিনশটে দেখা যায়, ইমরান তাকে ধর্ষণের হুমকি দেন।

এ ঘটনায় ফাতিমা তুজ জোহরা মৈতি আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৬২৬/২৫। তবে এখনো পর্যন্ত জেলা ছাত্রদল বা উপজেলা বিএনপি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

ফাতিমা তুজ জোহরা মৈতি সাংবাদিকদের জানান, “আমি নিশ্চিত নই, তবে ইমরান খানের নামে একটি আইডি থেকে এমন চ্যাটিং হয়েছে বলে জানতে পেরেছি। এতে আমি আতঙ্কিত। যদি এটি সত্য হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে ইমরান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি জানান, “এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। যদি আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়, তাহলে যথাযথ তদন্ত করে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

ছাত্রদলের আহ্বায়কের পরকীয়ার ছবি ভাইরাল, সদস্য সচিবের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ

প্রকাশিত : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫