১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নির্বাচনের সময় নির্ধারণে ইসির নয়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • 109

বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওই বৈঠকে ১৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টেফান লিলার বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি। এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আশা করছি। তবে নির্বাচনের সময়সীমা নির্ধারণের বিষয়টি অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভরশীল। এ বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই।”

নির্বাচন সংশ্লিষ্ট কোনো চ্যালেঞ্জ বা বাধা রয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

নির্বাচনের সময় নির্ধারণে ইসির নয়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

প্রকাশিত : ০৪:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫