০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
বাংলা সিনেমার মান, নিজের সিনেমা দেখার অভ্যাস ও ‘এই রাত তোমার আমার’ নিয়ে তসলিমা নাসরিনের খোলামেলা মতামত

এই রাত তোমার আমার’ দেখার ইচ্ছে তসলিমা নাসরিনের

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • 160

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন কলকাতার নতুন বাংলা সিনেমা ‘এই রাত তোমার আমার’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি সিনেমাটি নিয়ে নিজের কৌতূহল ও বাংলা সিনেমার প্রতি তার দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তসলিমা জানান, তিনি অপর্ণা সেন ও অঞ্জন দত্তের বড় ভক্ত। আর পরিচালকের আসনে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। পরিচালনায় তার পারদর্শিতা সম্পর্কে নিশ্চিত না হলেও আশাবাদী তিনি। উদাহরণ হিসেবে তসলিমা বলছেন, অভিনয় করতে করতেই দিলীপ কুমার যেমন ‘গঙ্গা যমুনা’ পরিচালনা করেছিলেন, তেমনই পরমব্রতও ভালো কিছু করতে পারেন।

তবে কলকাতার বাংলা সিনেমা দিল্লির হলে কম আসা নিয়ে আক্ষেপ করেছেন তিনি। বর্তমানে দক্ষিণ ভারতের সিনেমা জনপ্রিয় হয়ে উঠছে এবং মানুষ আগের মতো হলে গিয়ে সিনেমা দেখছে না বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তসলিমা নিজের সিনেমা দেখার অভ্যাসের বিবর্তন নিয়েও কথা বলেন। সত্তরের দশকে বাংলাদেশের সিনেমা হলে দেশীয় ছবি দেখার স্মৃতি, আশির দশকে ভিডিও ক্যাসেটে ভারতের প্যারালাল সিনেমা দেখা, নব্বই দশকে ইউরোপের বিভিন্ন দেশে বিশ্বখ্যাত পরিচালকদের সিনেমা দেখা—এভাবেই তার অভ্যাস বদলেছে যুগের সঙ্গে সঙ্গে। পরে ডিভিডি প্লেয়ার দিয়ে সিনেমা দেখার নেশা শুরু হয়, যেখানে তার সংগ্রহ ছিল হাজারেরও বেশি মানসম্পন্ন সিনেমার ডিভিডি।

তিনি নিজেকে ‘সিনেমার পোকা’ বললেও স্পষ্ট করেন যে, শুধুমাত্র ভালো সিনেমার পোকা। সিনেমা দেখার আগে তিনি পরিচালকের নাম, পুরস্কারজয়ী ছবি কিনা বা রিভিউ কেমন পেয়েছে, তা যাচাই করেন। কোনো সিনেমার গুণমান নিশ্চিত হয়েই তিনি সময় ব্যয় করেন।

বাংলাদেশি সিনেমা সম্পর্কে বেশ সমালোচনামূলক মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। জানান, সত্তরের দশকের পর থেকে তিনি বাংলাদেশের সিনেমা দেখেন না। যদি কোনো সিনেমা নিয়ে প্রচণ্ড আলোচনা হয়, তখন দেখেন, তবে সেগুলো তাকে খুব একটা মুগ্ধ করতে পারেনি। তার মতে, বিশ্বমানের সিনেমা দেখার অভ্যাসের কারণে বাংলা সিনেমা কাঁচা হাতের কাজ বলে মনে হয়।

তবে তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষসহ কিছু পরিচালকের প্রশংসা করেছেন। ইদানীং পশ্চিমবঙ্গের দু-তিনজন পরিচালক পরিচ্ছন্ন বাংলা সিনেমা বানাচ্ছেন বলে তিনি স্বীকার করেন এবং ভালো বাংলা সিনেমার প্রতি তার আগ্রহের কথাও জানান।

তবে ‘এই রাত তোমার আমার’ তার প্রত্যাশা পূরণ করবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন তিনি, তবে আশাবাদী।

তসলিমার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাপ্রেমীরা তার মতামতকে মিশ্র প্রতিক্রিয়ায় গ্রহণ করছেন। কেউ একমত, আবার কেউ সমালোচনাও করছেন তার বক্তব্যের। এখন দেখার বিষয়, ‘এই রাত তোমার আমার’ সিনেমাটি আদৌ তার প্রত্যাশা পূরণ করতে পারে কিনা।

জনপ্রিয়

বাংলা সিনেমার মান, নিজের সিনেমা দেখার অভ্যাস ও ‘এই রাত তোমার আমার’ নিয়ে তসলিমা নাসরিনের খোলামেলা মতামত

এই রাত তোমার আমার’ দেখার ইচ্ছে তসলিমা নাসরিনের

প্রকাশিত : ০৮:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫