১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিএনপির মানবিক উদ্যোগে চোখের ছানি অপারেশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ভাবনা এবং আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে গতকাল সোমবার (২০ জানুয়ারি) ময়মনসিংহের বিএনএসবি আই হসপিটালে একটি বিশেষ চোখের ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়।

এই ক্যাম্পে প্রথম পর্যায়ে ৪৮০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হবে, যার মধ্যে আজকের দিনেই শতাধিক রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। রোগীরা চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত সন্তুষ্ট।

এই মানবিক উদ্যোগের আওতায় এক মাসের মধ্যে আরও ৪৮০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন হবে। ময়মনসিংহের এ হসপিটালটি রোগীদের সেবার মানে বিশেষ পরিচিতি লাভ করেছে। বিএনপি এই ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে তাদের জনকল্যাণমূলক ভূমিকা আরও দৃঢ়ভাবে তুলে ধরছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন আরও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত জনগণ তাদের জীবনমান উন্নত করতে পারে।

জনপ্রিয়

বিএনপির মানবিক উদ্যোগে চোখের ছানি অপারেশন

প্রকাশিত : ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫