০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শহীদ আসাদ দিবস উপলক্ষে তারেক রহমানের শ্রদ্ধা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০২:১৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • 131

‘৬৯-এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৯ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, “আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিলো এবং এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জিত হয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, “গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এমতাবস্থায়, আজকের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত এবং গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরী কাজ।”

তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শহীদ আসাদ দিবসে বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মীদের পক্ষ থেকে শহীদ আসাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের দেখানো পথই আমাদের অনুপ্রেরণা।

জনপ্রিয়

শহীদ আসাদ দিবস উপলক্ষে তারেক রহমানের শ্রদ্ধা

প্রকাশিত : ০২:১৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫