০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ভারতে ইলিশ নিয়ে হাহাকার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • 154

দেশের চাহিদা না মিটিয়ে বিদেশে ইলিশ রপ্তানির ক্ষেত্রে সরকার নিষেধ করেছে। এমন এক পরিস্থিতিতে এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ নিয়ে হাহাকার পড়েছে। এতে ভারতের মৎস্য ব্যবসায়ীরা ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে।

ইলিশ নিয়ে ভারতের এমন হাহাকারে বেঁকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইলিশ যাতে বর্ডার না পার হতে পরে সেজন্য কড়া নজর রাখছে এই জোয়ানরা। এতেই বিপাকে পড়েছে চোরাচালানকারীরা। একের পর এক ধরা পড়ছে ইলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

জানা গেছে, মেইন পিলার ১২৩৮/৪ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘিলাতলী নামক স্থানে ১১ বক্স ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দেখে মালামাল রেখে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুবেদার মো. আবুল বাশার আজাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতলী এলাকায় ইলিশ পাচার হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে বলে জানান তিনি।

এর আগেও এমন ঘটনা ঘটেছে সীমান্তে। একই জেলার তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে শনিবার (৩১ আগস্ট) বিকেলে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

জনপ্রিয়

দুর্গাপূজায় ভারতে ইলিশ নিয়ে হাহাকার

প্রকাশিত : ০৭:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪