১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহায়তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 170

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহে দুর্দশাগ্রস্থ জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেড় কোটি টাকা প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় প্রদত্ত একদিনের বেতনের সমপরিমাণ অর্থের অংশ হিসেবে মঙ্গলবার (২৭শে আগস্ট) এক কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ  মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উক্ত অর্থের চেক হস্তান্তর করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহায়তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪