১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি

ছবিঃ সাংবাদিক রোজিনা ইসলাম।

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

গত বুধবার (১৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।

রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে ‘অত্যন্ত সংবেদনশীল’ সরকারি নথি চুরি ও সেগুলোর ছবি তোলার অভিযোগে এক উপসচিব শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে এ মামলা করেন। পরে ২০২২ সালের ৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

জনপ্রিয়

সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি

প্রকাশিত : ০২:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪