০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক মারা গেছেন।

৪ আগস্ট তিনি রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ বুধবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ইকরামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহপাঠীরা জানান, ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ১৯ জুলাই মিরপুর ১০–সংলগ্ন এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছিলেন। তাঁর নাম আহসান হাবিব তামিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জনপ্রিয়

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ১১:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪