০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বোচ্চ দিয়ে পাশে থাকার প্রত্যয়

আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে আকরামুল হাসান

দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে আহতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

গত সোমবার  (১২ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর শিবপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত দুই ছাত্রকে দেখতে যান। একই সাথে আর্থিক ভাবে অসচ্ছল পরিবারগুলোর পাশে থাকার কথা জানান।

আকরামুল হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই সারাদেশে বিএনপি’র পক্ষ থেকে নেতাকর্মীরা আহতদের খোঁজখবর নিচ্ছে। আমরা আন্দোলনে আহতদের পাশে সর্বোচ্চ দিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। রাজনৈতিক ধর্ম মানুষের পাশে থাকা। বিজয়ের আনন্দে আমরা উদ্বেলিত কিন্তু যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আজকের বিজয় তাদেরকে ভুলে গেলে সেটা হবে কর্তব্য চ্যুতি। আমাদের সবার অবস্থান থেকে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো উচিত এখন। দায়িত্ব অনেক আমাদের।

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের বাড়ি বাড়ি ও হাসপাতালে গিয়েছেন এই বিএনপি নেতা। এছাড়া আহতদের বাসভবনে গিয়ে স্বজনদের সান্তনা দিতেও দেখা যায়।

এসময় নরসিংদী জেলা বিএনপি সহ অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিল। এসময় নেতাকর্মীরা চিকিৎসাধীনদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের আর্থিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাতও কামনা করে।

জনপ্রিয়

সর্বোচ্চ দিয়ে পাশে থাকার প্রত্যয়

আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে আকরামুল হাসান

প্রকাশিত : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪