জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় দেশব্যাপী ধর্মীয় উপসনালয় মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা’র নিরাপত্তার অংশ নিয়েছে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আজ (০৮ অগাস্ট) বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহার মন্দির পাহারা দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি তদারকি করছে নেতৃবৃন্দ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ নাঈম মন্দিরের অধ্যক্ষ শর্মা মিত্র ও পুরহিত প্রাজ্ঞা রতনকে আশ্বস্ত করেন, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় উপাসনালয় সুরক্ষায় তারা তাদের পাশে আছে।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সিফাত মিয়া, বর্তমান যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, মোঃ দেলোয়ার হোসেন সাইদুল, সহ-সাধারণ সম্পাদক মন্জুরে মাওলা সিজান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল সরকার সুজন, সাবেক সহ-অর্থ সম্পাদক মোঃ সজীব মিয়া, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম হৃদয়, আহসান উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরাফাত হোসেন রুপক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ বাবু প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 















