০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রতিটি মৃত্যু এবং হিংসার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করানো হবে

কোটা বিরোধী আন্দোলনকারীদের কড়া হুঁশিয়ারি হাসিনার

  • গাজী সাইফুল
  • প্রকাশিত : ০৮:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 261

ছবি: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটা বিরোধী আন্দোলনে পুরো দেশ এখনও অশান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। কোটা বিরোধী আন্দোলনে সারাদেশে পুলিশের গুলি ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ৮ শিক্ষার্থীর প্রাণ ঝড়ে যায়। 

কোটা বিরোধী চলমান ছাত্র আন্দোলন নিয়ে বুধবার সন্ধ্যায় রেডিও ও টেলিভিশনে জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসিনা তার ভাষণে বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করুন। আশাকরি আদালতের রায় আন্দোলনকারীদের পক্ষে যাবে।

একই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, হিংসার ঘটনায় যুক্ত লোকজনের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার ছাত্রদের দুই গোষ্ঠী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মারা গিয়েছেন চট্টগ্রামে।

কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্য করে হাসিনা আরও বলেন, প্রতিটি মৃত্যু এবং হিংসার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করানো হবে। খুঁজে বের করা হবে খুনিদের। হাসিনা বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কাজে অভিযুক্তরা যেই হোক না কেন, তারা উপযুক্ত শাস্তি পাবে। আমি সে ব্যবস্থা করব।’

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয়

জাতীয় পুনর্গঠন কৌশল (National Reconstruction Strategies)

প্রতিটি মৃত্যু এবং হিংসার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করানো হবে

কোটা বিরোধী আন্দোলনকারীদের কড়া হুঁশিয়ারি হাসিনার

প্রকাশিত : ০৮:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪