কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করা শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেশ কিছু কক্ষ দখল নিয়ন্ত্রণ নেয় শিক্ষার্থীরা। এসময় বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, রামদা,চাপাতি, চাকু, পিস্তল, রিভালভার, মদের বোতল ও জন্ম নিয়িন্ত্রণ সামগ্রী কন্ডম উদ্ধার করেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টায় কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হল দখল করে নেন তারা।

উদ্ভূত পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূণ্য ছাত্রলীগ। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে। এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 














